জাবিতে ছাত্রী বিক্ষোভ অব্যাহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহি®কৃত ছাত্রদল নেতা ও ছাত্রী উত্যক্তকারী সাঈদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ছাত্রীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে।
ওই দাবিতে জাবির তিন ছাত্রী হল- নবাব ফয়জুন্নেসা, প্রীতিলতা ও খালেদা জিয়া হলের অর্ধ শতাধিক ছাত্রী সোমবার এক বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
মিছিলটি নবাব ফয়জুন্নেসা হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে সাঈদের ছাত্রত্ব বাতিল, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও নির্ভয়ে অভিযোগ দাখিলের জন্য অভিযোগ সেল গঠনের দাবি জানায়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও ছাত্রদল থেকে সদ্য বহি®কৃত মোঃ আবু সাঈদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে তার এক সহপাঠীকে উত্যক্ত করে আসছিল। এর বিরোধিতা জানিয়ে বিভিন্ন হলের ছাত্রীরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে।
