২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রদর্শনী

‘যুদ্ধের ইতিহাস সীমাবদ্ধ থাকুক বর্ণময়, মরণাস্ত্রগুলো শোভা পাক জাদুঘরে’-- এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রর্দশনী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে, বুধবার একই সময়ে শহীদ তপন চত্বরে এবং বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাবির পুরাতন ফোকলোর চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাবি শাখার সাধারণ সম্পাদক এস. প্রমথেশ শীল বলেন, ‘বিশ্বব্যাপী যুদ্ধের তাণ্ডবলীলা মানব সভ্যতাকে বিপন্ন করছে। আমরা এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। তাই শিক্ষার্থীদের যুদ্ধের বিরুদ্ধে সচেতন করতে এ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।’