২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক হাসানকে হত্যার হুমকির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের প্রাণণাশের হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল শিক্ষক সমাজ রোববার ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা দুই দফা দাবিতে রাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে সকাল ১০ টায় মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিনেট ভবন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাবির সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান, অধ্যাপক এম নুরুল্লাহ, অধ্যাপক মোখলেসুর রহমান, অধ্যাপক এন্তাজুল এম হকসহ অনেকে বক্তব্য রাখেন।

আহ্বায়ক আব্দুস সোবহান জানান, তারা হাসান আজিজুল হকের নিরাপত্তা এবং হুমকি দাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।