সিউল যাচ্ছেন জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মোঃ আবদুল জলিলের নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধিদল এশিয়ার রাজনৈতিক দলগুলোর ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে (৪ঃয ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ অংরধহ চড়ষরঃরপধষ চধৎঃরবং) যোগ দিতে ৬ সেপ্টেম্বর সিউল যাচ্ছেন।
আগামী ৭-১০ সেপ্টেম্বর কোরিয়ার রাজধানী সিউলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশসহ এশিয়ার ৩৪টি দেশের রাজনৈতিক দলের প্রায় ৩০০ প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
ওই প্রতিনিধিদলের অপর সদস্য হচ্ছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন।
এশিয়ার দেশগুলোতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ২০০২ সাল থেকে প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
