বিএনপির গণমিছিলের শুরু
রোববার দুপুর পৌণে চারটা। এইমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে পৌঁছালেন। হাত নাড়লেন অপেক্ষায় থাকা হাজারো ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে। মুহুর্মুহু শ্লোগানে আর করতালিতে ভাসলেন বিএনপি চেয়ারপারসন।
বিকেল তিনটা থেকেই গণমিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল নয়াবাজার। অবশ্য বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত নয়াবাজার থেকে গাবতলী পর্যন্ত এ মিছিলের জন্য পুরো ঢাকাকে প্রস্তুতি নিতে হয়েছে অনেক আগে থেকেই।
রাজধানীর এ মিছিল নিজেদের শক্তি ও সামর্থ্যরে পরীক্ষা হিসেবেও নিয়েছিলেন মহানগরীর সাংসদরা। নয়াবাজার তাই কাঁপছিল স্থানীয় সাংসদ ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার জয়ধ্বনিতে। সামান্য দূরত্বেই জাঁকজমকপূর্ণ তোরণ আর রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনে ছিল উৎসবমুখর পরিবেশ।
