২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মতো জেএমবি এক সদস্যের জামিন লাভ

ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ মমিন উল্লাহ সিএমএম ও দায়রা জজ আদালতে ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় অভিযুক্ত জেএমবি সদস্য মোহাম্মদ শামীমকে বৃহস্পতিবার জামিন দিয়েছেন। ৫০ হাজার টাকা মুচলেকায় শামীমকে জামিন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

দেশে এই প্রথম কোনো জেএমবি সদস্য জামিন লাভ করলো।

এর আগে কোনো বোমা হামলাকারী জেএমবি সদস্যের পক্ষে আইনজীবীরা মামলা লড়বেন না বলে ঘোষণা দিলেও অ্যাডভাকেট শেখ মোস্তাক ও রফিকুল মেহেদী আসামীর পক্ষে বুধবার জামিন শুনানীতে অংশ নেন।

শীর্ষ জঙ্গি নেতা ও জেএমবির সামরিক শাখা প্রধান গ্রেপ্তারকৃত আতাউর রহমান সানি তার জবানবন্দীতে ওই আসামীকে ২০০৪ সালের ১৭ আগস্ট বোমা হামলাকারীদের একজন বলে উল্লেখ করেন।

কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় গত বছর আসামী শামীমকে গ্রেপ্তার করা হয়।

মামলাটির পুলিশ প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্ট সারাদেশে একযোগে জেএমবির বোমা হামলাকারীদের মধ্যে শামীম অন্যতম।