২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চায় দুই বিচারকের পরিবার

যত শিগগির সম্ভব জঙ্গিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর দেখতে চান ঝালকাঠিতে বোমা হামলায় নিহত দুই বিচারকের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 03:07 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

 ঝালকাঠিতে বোমা হামলায় নিহত দুই বিচারকের একজন সোহেল আহমেদের স্ত্রী কান্তা আহমেদ  টেলিফোনে জানিয়েছেন, সেদিনের সেই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি সবাই চায়। তিনিও চান যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর হোক। কিন্তু তার পরিবারে যে ক্ষতি হয়ে গেছে তা আর কোনোভাবেই, কোন রায়েই পূরণ হওয়ার নয়।

অপর বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী পল্লবী পাঁড়ে জ্যোতি দুপুর ১টা ২০ মিনিটে নিজ কর্মক্ষেত্র ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখায় এ প্রতিবেদককে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। তবে তিনি বলেন, এ রায় দ্রুত কার্যকর না হলে ঝালকাঠি ট্রাজেডির মত ঘটনা আরো ঘটতে পারে।