২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই উন্নয়ন বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের রচনা প্রতিযোগিতা

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুধবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি রচনা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

রচনার বিষয় হচ্ছে, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়ন’।

এডিবি এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন বিষয়ক শিক্ষার্থীদের সংগঠন রোড, ২০০৭ সালের মে মাসে জাপানের কিয়োটোতে অনুষ্ঠিতব্য এডিবির ৪০তম বার্ষিক বৈঠককে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

রচনা অনধিক ২০০০ শব্দে ইংরেজি ভাষায় লিখিত হতে হবে। জাপানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এডিবি’র উন্নয়নশীল সদস্য দেশের ১৮ থেকে ২৯ বছর বয়সী শিক্ষার্থীরা এ রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়াÑ এডিবির পাঁচটি অঞ্চল থেকে মোট ১৫ জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে।

এছাড়া জাপানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে আরও ১০ জনকে নির্বাচন করা হবে। এদের মধ্যে থাকবে সাতজন উন্নয়নশীল দেশের নাগরিক এবং তিনজন জাপানি।

মোট ২৫ জন প্রতিযোগীকে টেকসই উন্নয়ন বিষয়ক সপ্তাহব্যাপী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় যুব ফোরামে অংশ নেওয়ার জন্য জাপানের কিয়োটোতে আমন্ত্রণ জানানো হবে। ২০০৭ সালের মে মাসে এ ফোরাম অনুষ্ঠিত হবে।

রচনা অবশ্যই অনলাইনে পাঠাতে হবে। অনলাইন সুবিধা না থাকলে নিকটস্থ এডিবি কার্যালয়ের সহযোগিতা নিতে হবে। রচনা পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর ২০০৬। এ তারিখের মধ্যেই রচনা পৌঁছতে হবে।