২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাবী ছাত্রছাত্রীদের দেশকে নেতৃত্ব দেবার জন্য আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে: ড. মোশাররফ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। বর্তমান অবস্থান থেকে দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে উন্নীত করতে মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বদানের জন্য আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তিনি আজ বুধবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে জিয়া শিশু একাডেমীর গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের নৌ - বিহারে সংবর্ধনা ‘আলোর মিছিল - ২০০৬’ উদযাপনের বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন শিক্ষা বোর্ডের দলনেতাদের সাথে বৈঠককালে একথা বলেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের গোল্ডেন জিপিএ - ৫ প্রাপ্ত মেধাবী দলনেতা শিক্ষার্থীরা এ বৈঠকে যোগ দেন।

বৈঠকে জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম. হুমায়ুন কবির, সঙ্গীত শাখার পরিচালক শিল্পী খুরশীদ আলম, পৃষ্ঠপোষক আমিন আহমদ, আইডয়াল স্কুর এ্যান্ড কলেজের অধ্যক্ষা শাহান আরা বেগম, কুমিল্লা শিক্ষা বোর্ডের আয়শা হক আশা, তানজিলা তারানুম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্বর্ণা পাল, এ এইচ এম রাশিদুল কবির, যশোর শিক্ষা বোর্ডের ফাতেমা তুজ জোহরা, ঢাকা শিক্ষা বোর্ডের মাকসুদল হোসাইন জুয়েল, রাজশাহী শিক্ষা বোর্ডের সোনিয়া আফরিন, সিলেট শিক্ষা বোর্ডের তাসনিম চৌধুরী, বরিশাল শিক্ষা বোর্ডের নাবিলা আনসার খান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মো. হাসান চৌধুরী প্রমুখ অংশ.নেন।

আগামী ১৬ সেপ্টেম্বর এ আলোর মিছিল-২০০৬ অনুষ্ঠিত হবে। আলোর মিছিল- ২০০৬ এ বিভিন্ন শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ - ৫ প্রাপ্ত এক হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও ৮টি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকেও আলোর মিছিল অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।