নওগাঁর চৌবাড়িয়া হাটে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে গত ২৫ আগস্ট চার পুলিশ ও এক যুবদল নেতার হত্যাকান্ডের দায় - দায়িত্ব স্বীকার করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা)।
আজ বুধবার সকালে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর আঞ্চলিক কমিটির প্রধানের বরাত দিয়ে এই হত্যাকান্ডের দায়দায়িত্ব স্বীকার করা হয়।
টেলিফোনে জানানো হয়, চৌবাড়িয়াহাটের শ্রেণী শত্র“ ইজারাদারদের পাহারায় নিযুক্ত থাকার অপরাধে চার পুলিশ ও এক যুবদল নেতাকে লাল পতাকা খুন করা হয়।
আরও জানানো হয়, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির বীর গেরিলারা অপারেশান শেষে পার্টির শ্লোগান দিতে দিতে স্থানীয় লোকজনের সহায়তায়ই নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। পার্টি গেরিলারা ভবিষ্যতে এই ধরনের আরও একাধিক অপারেশান চালাবে বলেও উল্লেখ করা হয় টেলিফোনে।
