২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মুলাদীতে ডাকাতের হামলায় ৬ জন আহত

বরিশালের মুলাদী উপজেলার চরমালীয়ার আব্দুল করিম হাওলাদারের বাড়িতে বুধবার ভোরে এক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ছয়জন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 11:55 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আহতদের মধ্যে শাহবুদ্দিন (৩০), দুলাল (৪০), তাসলিম (১৬) এবং শাহানারা বেগমকে (৪৮) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল আব্দুল করিম হাওলাদারের বাড়িতে প্রবেশ করে লুটপাট শুরু করে এবং  তিনজনকে কুপিয়ে জখম করে।

ডাকাত দল পালানোর সময় এলাকাবাসী তাদেরকে ঘেরাও করলে তারা বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় বোমার ¯িপ্রন্টারে আরো তিনজন আহত হন।