২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ী খুন

নরসিংদীর রায়পুরা উপজেলার জংলী শিবপুর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা মঙ্গলবার গভীর রাতে একজন মাংস ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নিহত ব্যবসায়ীর নাম মাইনউদ্দীন (২২)।

এলাকাবাসী জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা মাইনউদ্দীনকে হত্যা করার পর তার লাশ জংলী শিবপুর এলাকার কবরস্থানের পাশে একটি গাছের সাথে বেঁধে রাখে।

রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ৪৭টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এই ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।