২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ প্রশাসনে ডিসি ও এডিসি পর্যায়ে ব্যাপক রদবদল, সংশোধিত

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব কামরুজ্জামান চৌধুরীকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক নিয়োগসহ মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এর মধ্যে মাঠ পর্যায়ের আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসন ক্যাডারের মোট ১৫ জন সিনিয়র সহকারি সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা Ñ ৩ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপণে এই রদবদলের আদেশ জারি করা হয়।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে কামরুজ্জামান চৌধুরীকে নিয়োগ করে বর্তমান জেলা প্রশাসক এসএম হারুনার রশিদকে (যুগ্ম-সচিব) প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে জামালপুরের মেলান্দহের এমএম তরিকুল ইসলামকে মুন্সীগঞ্জে, পিরোজপুরের জিয়ানগরের খন্দকার মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী, খাগড়াছড়ি সদরের আবদুল মান্নানকে রাঙ্গামাটি, যশোর কেশবপুরের মো. জাফরউল্লাহকে টাঙ্গাইল, নওগাঁর আত্রাইয়ের সুলতান আবদুল হামিদকে জামালপুর, হবিগঞ্জের বানিয়াচংয়ের মো. আমজাদ হোসেন বেপারীকে মানিকগঞ্জ, জামালপুরের শরিষাবাড়ির মো. আল আমিনকে নেত্রকোনা এবং শরিয়তপুরের জাজিরার মো. মিজানুর রহমানকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সিলেটের চার্জ অফিসার মোহাম্মদ সেলিমকে সিলেট, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব নারায়ন চন্দ্র দেবনাথকে গোপালগঞ্জ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব জোবায়েদুর রহমানকে ময়মনসিংহ, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা কেএম আবদুস সালামকে নাটোর, বিআরটিএ এর উপ-পরিচালক একেএম মিজানুর রহমানকে ঝালকাঠি, বরিশাল সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব এটিএম নাসির মিয়াকে ফরিদপুর এবং পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর উপপরিচালক মোহাম্মদ শাহজাহানকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়েছে।