২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাঘের আক্রমণে একজন নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে কবলে জামাত আলী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার তার লাশ উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এলাকাবাসী জানান, রোববার দুপুরে সুন্দরবনের ডিঙ্গিমারী নামক স্থানে জামাত আলীসহ চার জেলে বনবিভাগ থেকে সরকারি অনুমতি নিয়ে মাছ ধরতে গেলে রয়েল বেঙ্গল টাইগার তার ওপর আক্রমণ করে। অন্য জেলেরা শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি। পরে এলাকাবাসী ও বনভিাগের সদস্যদের চেষ্টায় সোমবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জামাত আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের মৃত নেদুগাজীর ছেলে। তার তিন ছেলে ও এক কন্যা রয়েছে।