২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ ২ জন কথিত সন্ত্রাসী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার ভোরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ কথিত দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নিহতরা হচ্ছে - লাল চাঁদ বাহিনীর সদস্য রেজাউল ইসলাম ইলু (৩৫) এবং শহিদুল ইসলাম (৩০)।

র‌্যাব দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ভোর ৪টার দিকে ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সন্ত্রাসীরা ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব আরো দাবি করে, নিহতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।