২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিব পদে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ আগস্ট, নিয়োগ লাভের জন্য জোর তৎপরতা

জনপ্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত সচিব এএসএম আব্দুল হালিমের সর্বশেষ এক বছরের চুক্তির মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ফলে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ার জন্য বেশ কয়েকজন সচিব জোর তৎপরতা শুরু করেছেন।

সম্ভাব্য তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন- বর্তমান মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, যোগাযোগ সচিব শফিকুল ইসলাম ও স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম রাজবাড়ী থেকে আগামী নির্বাচনে বিএনপি জোটের প্রার্থিতার প্রত্যাশা করছিলেন। এ লক্ষ্যে সরকারের সবুজ সংকেত পেয়ে তিনি কাজও করছিলেন। এ কারণে প্রথমে তার চুক্তি নবায়ন না করতে চাইলেও সম্প্রতি তিনি আবারো চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন।

সূত্র আরো জানায়, আব্দুল হালিমের আগামী নির্বাচনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আপাতত না থাকায় তিনি নতুন করে নিয়োগ পাওয়ার জন্যই চেষ্টা করছেন।

তার চুক্তি বাড়ানো না হলে সেক্ষেত্রে চুক্তিভিত্তিক নিযুক্ত যোগাযোগ সচিব শফিকুল ইসলাম অথবা স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেনের ওই পদে নিয়োগের সম্ভাবনা বলে জানা যায়।