তিন ওএসডি যুগ্ম সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ
সংস্থাপন মন্ত্রণালয়ের তিনজন যুগ্ম সচিব পর্যায়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার তাদের এ নিয়োগ দেওয়া হয়।
এর মধ্যে শওকত আলী ওয়ারেছিকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক, আহমদউল্লাহকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিজেএমসির পরিচালক এবং কামরুল আলম রাব্বানীকে যোগাযোগ মন্ত্রণালয়ের যমুনা বহুমুখি সেতু কর্তৃপক্ষের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ওইসব পদে নিয়োগের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
