২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল নেতার সহযোগীও মারা গেলেন, ছাত্রদল নেতার বাসায় মেয়র

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন সেন্টুর সহযোগী গুলিবিদ্ধ মাসুমও সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা সোমবার নিহত ছাত্রদল নেতা মুরাদের বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নিহত মুরাদের মামা মনসুর খান বিডিনিউজকে জানান, মাসুম মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল কলেজের সামনে। মুরাদ ও তার সহযোগীরা কলেজের দেয়ালে মেয়র সাদেক হোসেন খোকার সমর্থনে স্লোগান লেখার সময় ৪/৫ জন সশস্ত্র যুবক খুব কাছে থেকে মুরাদের পিঠে এবং সহযোগী মাসুমের মাথায় গুলি করে। গুরুতর আহত মুরাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে রাত ১২ টা ৪০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। পরে ভোর ৬ টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন মাসুমও মারা যান।

পুলিশের ধারণা সন্ত্রাসীরা হত্যাকাণ্ডের কোনও প্রমাণ না রাখার উদ্দেশ্যে সহযোগী মাসুমকেও হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।