২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

সিরাজগঞ্জের পৌর এলাকার সয়াধানগড়া গ্রামে সোমবার ভোরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 03:04 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তার নাম আব্দুল করিম(৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জের চৌহলি উপজেলার যমুনার চরাঞ্চলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোর রাতে সয়াধানগড়া মধ্যপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে বেঁধে রেখে একটি মোটর সাইকেল ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতরা মালামালসহ পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং এক ডাকাতকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গুরুতর আহত অবস্থায় ওই ডাকাতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গ্রামবাসী মোটর সাইকেল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।