রাজবাড়ী ও নওগাঁর জেলা প্রশাসক পদে রদবদল
রাজবাড়ী ও নওগাঁর জেলা প্রশাসক পদে রোববার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক নূরুল আলমকে সংস্থাপন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে। তার স্থলে যোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব জামাল হোসেন মজুমদার এবং নওগাঁর জেলা প্রশাসকের শুন্য পদে ঝালকাঠির জেলা প্রশাসক আবু তালেব মোল্লাকে বদলী করা হয়েছে।
