কামরাঙ্গীর চরের স্কুলছাত্রী শাকিলার আত্মহননে প্ররোচনাকারী আসামীরা তিন মাসেও গ্রেফতার হয়নি, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ
কামরাঙ্গীর চরের স্কুলছাত্রী শাকিলা আক্তারকে আত্মহননে প্ররোচিত করার মামলায় পুলিশ তিন মাসেও কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহারভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীসহ পূরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিলার ভাই আলামিন হোসেন এ অভিযোগ করেন। এ সময় তার মা শামসুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।
আলামিন অভিযোগ করেন, গত ৯ জুন এলাকার সুমনের বোন সুমি, মামী মুক্তা ও খালা তাসলিমা তাদের কামরাঙ্গীর চরের রসুলপুর জামাতবাগের বাসায় গিয়ে শাকিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শাসায়। ওইদিনই লজ্জয়, রাগে ও অভিমানে শাকিলা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
তার অভিযোগ, ওয়াজিউদ্দিন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাকিলাকে স্কুল যাওয়ার পথে স্থানীয় বখাটে যুবক সুমন, আলী আজগর, আজম ও মাহবুব প্রায়ই উত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত। এতে শাকিলা রাজী না হওয়ায় তারা তাকে কটুক্তিও করতো। এক পর্যায়ে তারা শাকিলাকে পারিবারিকভাবে হেয় করতে পরিবারের সদস্যদের দিয়ে গালিগালাজ করায়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিলার পরিবারের সদস্যরা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের জীবনের নিরাপত্তা চেয়েছেন।
