২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে র‌্যাবের হাতে ৪ ডাকাত গ্রেফতার

ফরিদপুরে শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

র‌্যাব কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন আসাদের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদী রেল গেট সংলগ্ন এলাকায় একটি টেম্পো থেকে চার ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে ২ টি দেশী পাইপগান, ২ টি রামদা, ১ টি ছুরি, ও ৬ রাউন্ড  গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, কমপক্ষে আরো চার ডাকাত পালিয়ে যেতে পেরেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, শহরতলীর শিবরামপুর এলাকায় ডাকাতি করার জন্য যাচ্ছিল।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।