২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নারী উন্নয়ন নীতি ’৯৭ এর পুনর্বহালের দাবিতে রোববার জাতীয় কনভেনশন

দেশের ৩৮টি নারী ও এনজিও সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি জাতীয় নারী উন্নয়ন নীতি ’৯৭ এর পুনর্বহালের দাবিতে জাতীয় কনভেনশন আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

রাজধানীর বিয়াম মিলনায়তনে রোববার (২৭ আগস্ট) সকাল ৯.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত  কনভেনশনটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৭ সালে নারী সমাজের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়। কিন্তু ২০০৪ সালে এসে উক্ত নীতির ব্যাপক নেতিবাচক পরির্বতন হয়েছে। এমনকি নারীর সমধিকার বিরোধী ধারা যোগ করা হয়েছে। যা নারী সমাজ মেনে নিতে পারেনি। এরই প্রতিবাদের ধারাবাহিকতায় এ কনভেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।