বিএনপি নেতাদের অভ্যন্তরীন কোন্দলের বলি হলেন বরিশালের মুলাদি থানার ওসি
বরিশাল জেলার মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে তড়িঘড়ি করে স্ট্যান্ডরিলিজ করে পটুয়াখালী পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
অন্যদিকে পটুয়াখালি সদর থানার ওসি আব্দুল হান্নাানকে ওসি মাহবুবের স্থলাভিষিক্ত করা হয়েছে।
বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রহিম অবশ্য বিডিনিউজকে জানিয়েছেন, পুলিশের রুটিন মাফিক কাজের অংশ হিসেবেই দুই ওসির রদবদল হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আগামী ২৭ আগস্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুলাদিতে আসাকে কেন্দ্র করে স্থানীয় বিবদমান এমপি মোশাররফ হোসেন মঙ্গু গ্রুপ এবং বিএনপি কেন্দ্রীয় আইন সম্পাদক জয়নাল আবেদীন গ্রুপ মুলাদিতে পাল্টা-পাল্টি শোডাউন করে। জয়নাল আবেদীন গ্রুপকে বাধা না দেয়ায় ওসি মাহবুবকে স্ট্যান্ডরিলিজ করা হয়।
