২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মীভূত: ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মার্কেটে শুক্রবার সকালে এক অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জানা গেছে, সকাল ১০ টায় মসজিদ মার্কেটের রাসেল হার্ডওয়ার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এ দোকানগুলো হলো গাজীপুর সাইকেল স্টোর, গাজীপুর মেডিকেল ও ময়মনসিংহ সাইকেল মার্ট। খবর পেয়ে জয়দেবপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক শহিদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ক্যামিকেল বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে শর্ট সার্কিটের কোন আলামত পাওয়া যায়নি বলে তিনি জানান।

এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।