২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মীভূত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হলতা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে রিপন ও সুমন নামে দুই দোকানী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 03:41 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকান্ডে তাদের ২৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবী করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাদী ফার্মেসি থেকে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে আস্তে আস্তে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। সুমনকে মূমূর্ষ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।