২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুলিশের চিরুনি অভিযান শুরু

জেলায় চিরুনি অভিযানের প্রথমদিন বৃহস্পতিবার ১২ ঘন্টায় ১৭ জন আটক করা হয়েছে। এ অভিযান প্রথম পর্যায়ে ১৫ দিন স্থায়ী হবে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ফরিদপুরের দুই প্লাটুন রিজার্ভ পুলিশের পাশাপাশি পুলিশ হেড কোয়ার্টারের দুই প্লাটুন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নিচ্ছে।

ফরিদপুরের পুলিশ সুপার আনোয়ার কামাল জানান, ২২ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেলায় ওয়ারেন্টভূক্ত আসামীর সংখ্যা ১ হাজার ৪০৮ জন। এর মধ্যে জিআর ভূক্ত আসামী ৯৬৬ জন সিআর আসামী ১৬৮ জন এবং সাজাপ্রাপ্ত আসামী ২৭৪ জন।

তিনি বলেন, একটি জেলায় ৫শ’র অধিক ওয়ারেন্টভুক্ত আসামী থাকা একটা দুর্বল দিক। এজন্যই অভিযান পরিচালনা করা হচ্ছে।