মাত্র ৮ শ’ টাকার জন্য ব্যবসায়ী পার্টনারকে খুন
মাত্র ৮০০ টাকার জন্য ব্যবসায়ী পার্টনারের হাতে খুন হতে হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর - মিয়াপাড়া গ্রামের খাইরুল ইসলামকে (৪৫)।
এ ব্যাপারে নিহতের স্ত্রী জয়নব বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নিহত লাকড়ি ব্যবসায়ী খাইরুল ছত্রাজিতপুর বাজার থেকে চন্ডিপুর ফেরার পথে একটি আম বাগানে তার ব্যবসায়ী পার্টনার একই উপজেলার চন্ডিপুরের সেলিম (২০)সহ আরো কয়েকজনের উপুর্যপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম মামলা দায়েরের কথা স্বীকার করেছেন। তবে কেউ গ্রেফতার হয়নি বলে তিনি জানান।
পরিবারের লোকজন জানান, ৮০০ টাকার একটা লেনদেন ছিল দুই পার্টনারের হাতে। হত্যাকান্ডের পিছনে এটাই মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
