২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপসচিবকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে বদলি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের শূণ্য পদে তিন উপসচিবকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে বদলি করা কর্মকর্তারা হলেন- স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি উপসচিব মোস্তাফিজুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জবেদ আলী এবং সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব শাহেদ সবুর।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন পরিচালককে জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে বদলি করা হলে পদগুলো শূণ্য হয়।