রোহিঙ্গাদের মানবাধিকার সংরক্ষণে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সব নিয়ম - নীতি বাংলাদেশ মেনে চলতে আগ্রহী
দেশের দক্ষিণ উপক’ূল ২টি ক্যাম্পে আটকে পড়া হাজার হাজার রোহিঙ্গাদের মানবাধিকার সংরক্ষণে শরণার্থী বিষযক আন্তর্জাতিক সব নিয়ম - নীতি বাংলাদেশ মেনে চলতে আগ্রহী।
শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী এবং অভিবাসন বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী এলেন সোয়ারব্রে কক্সবাজার সফরকালে জেলার উচ্চপদস্থ এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানান।
এদিকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সহায়তায় স্থানীয় প্রশাসন রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মিয়ানমারে জোর করে পাঠিয়ে দেওয়া সংক্রান্ত বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক মহলের অভিযোগ নাকচ করে দিয়েছেন রোহিঙ্গা শরণার্থী এবং প্রত্যাবসন কমিশনার শোয়েবুর রহমান।
যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করে তিনি জানান, বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব যথাযথ উপায়েই রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে।
সোয়ারব্রে বুধবার কক্সবাজারে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশী কর্মকর্তার মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, তিনি মঙ্গলবার শরণার্থীদের ক্যাম্পে গিয়েছেন। কিন্তু শরণার্থীদেরকে জোর করে দেশে ফেরত পাঠানোর কোন অভিযোগ তিনি শোনেননি। তিনি বলেন, এ সংক্রান্ত কোন প্রমাণও তার কাছে নেই।
বাংলাদেশ, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য ১২ দিনের সফরের অংশ হিসেবে তিনি এদেশে আসেন। এ তিনটি দেশই মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দিয়েছে।
২০,০০০ হাজারেরও বেশি রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আবার শুরু করার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় বসা উচিত বলেও তিনি জানান।
নব্বইয়ের দশকে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে রোহিঙ্গারা পালিয়ে আসে। কিন্তু তারা দেশে ফিরতে আগ্রহী না হওয়ায় এক বছরেরও বেশি সময় ধরে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রয়েছে।
শরণার্থীদের অভিযোগ, তাদেরকে ফেরত পাঠানোর জন্য সামরিক জান্তারা ভয় দেখাচ্ছে এবং তারা সেখানে নিরাপদ নন। এ অবস্থায় তাদের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাতে পারে না।
তিনি বলেন, উভয় সরকারের উচিত দুইপক্ষের স্বার্থ অুক্ষুন্ন রেখে বিষয়টির একটা সমাধান করা।
তিনি মানবাধিকারের উন্নয়ন ঘটাতে এবং রোহিঙ্গাদের উপর অত্যাচার বিষয়ক অভিযোগ না করার জন্য মিয়ানমারের সামরিক জান্তার উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও অনুরোধ জানান।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টির সামধানে দুইপক্ষের সঙ্গেই আলোচনা করতে চেয়েছিল।
পাশাপাশি তিনি বাংলাদেশ মানবাধিকারের লঙ্ঘন ঘটে এমন কিছুই করবে না এবং রোহিঙ্গাদের ইচ্ছা অনুযায়ীই তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে বাংলাদেশের কর্মকর্তারা আশ্বাস দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
মিয়ানমারের সামরিক জান্তার অত্যাচার থেকে বাঁচার জন্য আড়াই লাখেরও বেশি মুসলমান সেদেশ থেকে পালিয়ে আসে। এরাই রোহিঙ্গা নামে পরিচিত। এ শরনার্থীদের অধিকাংশকেই দেশে ফেরত পাঠানো হলেও এক বছরের বেশি সময় ধরে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে।
