বিশ্বকাপ - ২০০৬ উপলক্ষে একটেল আয়োজিত এসএমএস প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বিশ্বকাপ - ২০০৬ উপলক্ষে আয়োজিত এসএমএস প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে মোবাইল কোম্পানী একটেল।
কোম্পানীর মার্কেটিং বিভাগের প্রধান আসিফ ইকবাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, একটেল সব সময় তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে আমরা আমাদের গ্রাহকদের জন্য এ ধরনের আরও অনেক আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করব।
এ সময় কোম্পানীর ডেপুটি ম্যানেজার সায়েদ তানজীন হকসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটেল বিশ্বকাপ - ২০০৬ উপলক্ষে এসএমএস কুইজ প্রতিযোগিতাসহ এনটিভিতে বিভিন্ন প্রোগামের আয়োজন করে।
