৭ বছর পর বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সায়েদাবাদ শাখার নির্বাচন ২৫ আগস্ট
বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সায়েদাবাদ শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। সাত বৎসর পর কঠোর নিরাপত্তার মাধ্যমে সায়েদাবাদের সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ১৩টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৬৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সভাপতি পদে কাজী হাবিবুর রহমান হাবু একমাত্র প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করে।
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিন জন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, প্রচার সম্পাদক পদে দুজন এবং কোষাধ্যক্ষ পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, বিভিন্ন আইনি জটিলতার কারণে গত সাত বৎসর নির্বাচন বন্ধ ছিল।
