২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বৃষ্টির দেখা মিললো চাঁপাইনবাবগঞ্জে

দীর্ঘ খরার পর চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির দেখা মিলেছে। এ জেলায় গত কয়েকদিনে উলে-খযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সূত্র জানায়, জেলায় এপর্যন্ত ২ শত ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত বছর বৃষ্টির পরিমাণ ছিল ৪ শত ৫২ মিলিমিটার।

অনাবৃষ্টির কারণে আমন আবাদে যে সংকট সৃষ্টি হয়েছিল বৃষ্টিúাতের ফলে তা কিছুটা দুর হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফসল নষ্ট থেকে বেঁেচ যাওয়ায় চাষীরাও স্বস্তি ফিরে পেয়েছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার মালাকার জানিয়েছেন, এই কয়েকদিনের বৃষ্টি আমন আবাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। এখন পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫৬ হাজার হেক্টরের মধ্যে আবাদ হয়েছে ৪৪ হাজার হেক্টর জমিতে। বাকি আরো কিছু জমিতে আবাদ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।