২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দের শীর্ষ সন্ত্রাসী ফরিদ দেওয়ান গ্রেফতার

রাজবাড়ী জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোয়ালন্দ উপজেলা যুবদলের নেতা ও ২ নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার ফরিদ দেওয়ানকে পুলিশ মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বেলা ২টার দিকে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তার দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা ৬ রাউন্ড গুলি ছুঁড়ে। গুলিতে পুলিশের এস আই কাজী সালেহ মারাত্মক আহত হন।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, ফরিদ দেওয়ানের বিরুদ্ধে ২০০৪ সালের ৫ মে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির কাউন্টারের ৪৩ লাখ টাকা ডাকাতির মামলাসহ বেশকটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ফরিদ দেওয়ানকে জিজ্ঞাসাবাদ করা ”চ্ছ।