২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে সম্বর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হককে শিক্ষক সমিতি সোমবার সম্বর্ধনা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, ড. মো. আহছানুল্লাহ ফয়সাল, ড. আ ব ম মুখলেছুর রহমান, আ খ ম ওয়ালীউল্লাহ, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. তাহির আহমেদ, অধ্যাপক ড. আব্দুল লতিফ, অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী প্রমুখ।

সম্বর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক বলেন, পারস্পরিক আলাপ - আলোচনা ও সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে এবং লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, শুধু বড় ভবন ও ছাত্র-শিক্ষকের সমারোহ নয় বরং শিক্ষার মান বাড়াতে হবে।