২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোলের দীঘিরপাড়ে রোববার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম রবি (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জানা যায়, রবিউল ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার জন্য রিক্সা ভ্যানে উঠার সময় বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা পণ্য বোঝায় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।

যশোর জেলার শার্শা উপজেলার দীঘির পাড় গ্রামে রবিউলের বাড়ি।