২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদলের হাতে ছাত্রলীগ নেতা ছুরিকাহত, প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে ধর্মঘট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান রনি রোববার দুপুরে ছাত্রদল ক্যাডারদের হাতে ছুরিকাহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ আগামীকাল সোমবার ক্যাম্পাসে ধর্মঘট আহবান করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে ছাত্রদল কর্মী রিয়েল তার এক অতিথিকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘোরার সময় কয়েকজন ছাত্রদল কর্মী রিয়েলকে নিয়ে হাসাহাসি করে। একই সময় তাদের সামনে দিয়ে রাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক রনি বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে ছাত্রদল কর্মীরা ঠাট্টা করছে ভেবে রনি ছাত্রদল কর্মীদের ডেকে তার পরিচয় দিয়ে ঠাট্টার কারণ জানতে চান। ছাত্রদল কর্মীরা তাকে রিয়েলের প্রসঙ্গটি বললে রনি চলে যেতে উদ্যত হন।

কিন্তু ছাত্রদল কর্মীরা তার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে রনি দৌড়ে পালাতে থাকে। এসময় শোভন, রানা, মামুন, জিয়া, জুয়েলের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল ক্যাডার তাকে ধাওয়া করে ডীন কমপ্লেক্সের পিছনে রনিকে ধরে ফেলে লোহার রড, চেইন, দিয়ে পেটায় ও উপর্যুপুরি ছুরিকাঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্র ও পরে অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ।

ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ বিকেলে ক্যাম্পাসে বিােভ মিছিল করে এবং সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ।

রাবি ছাত্রলীগ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন রনির উপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে সাংবাদিকদের জানান, এ ঘটনার প্রতিবাদে আগামীকাল  ক্যাম্পাসে ধর্মঘট আহবান হয়েছে।

এসব বিষয়ে রাবি প্রক্টর প্রফেসর ড. এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি দ্রুত মীমাংসার পদক্ষেপ নেয়া হচ্ছে।