২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মাদক সম্রাট মুন্না গ্রেফতার

সাভারের মাদক সম্রাট নামে খ্যাত মুন্না (৩৫) পুলিশের হাতে ধরা পড়েছে। দীর্ঘদিন চেষ্টা চালিয়ে সাভার থানা পুলিশ রোববার দুপুরে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মুন্নার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আনন্দ - উল্লাসে মেতে উঠে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সাভার থানার এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আমিন বাজার এলাকা থেকে র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতার করে। 

পুলিশ সূত্র জানায়, সাভার এলাকার প্রায় শতাধিক মাদক স্পট গ্রেফতারকৃত মুন্নার দখলে ছিল। সাভার থানায় তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েছিল।

গ্রেফতারকৃত মুন্না সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার হাফিজ উদ্দিনের পুত্র।