উত্তরায় অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা খুন
রাজধানীর উত্তরায় শনিবার গভীর রাতে লেফটেন্যান্ট কমান্ডার (অব:) এসএম আহমেদ (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা খুন হয়েছেন।
অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা জানালার গ্রিল কেটে তার শয়নকক্ষে ঢুকে নৃশংসভাবে খুন করে।
পুলিশ রোববার সকালে তার লাশ উদ্ধার করে। তার ঘর থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
জানা যায়, বিপতœীক ওই সাবেক সেনা কর্মকর্তা (সেক্টর ১০, বাসা ১২) নীচতলার বাসায় একাই থাকতেন। নিহতের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জের চুনারপাড়ে।
পুলিশের ধারণা, সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্যে তাকে খুন করেছে। তারা বাসার দুই গৃহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
