শাটল ট্রেনে উঠার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শনিবার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ওঠার সময় গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাবিনা ইয়াসমিন শাটল ট্রেনে ওঠার সময় পা পিছলে মারাত্মকভাবে আহত হন।
আহত সাবিনা ইয়াসমিনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে বেলা ১টায় তিনি মারা যান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। নিহত ছাত্রীর মরদেহ তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে পাঠানো হয়েছে।
