২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপণ প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

যে সব তামাক নির্মাতা ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান আইন না মেনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপণ প্রচার করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন। প্রেসবিজ্ঞপ্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রত্যাশার উদ্যোগে শনিবার আয়োজিত এক প্রতীকী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পোড়াও কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ভঙ্গ করে তামাক কোম্পানিগুলো বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, কোম্পানিগুলোর এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। তারা তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষে মনিটরিং কমিটি গঠনের দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ফায়সাল আহমেদ, রেজিয়া খন্দকার এবং দক্ষিণ মুহসেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী।