কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
কুমিল্লা সদরের দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে সৈকত (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৩ টায় জাঙ্গালিয়ায় রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (নং-২৮২১) চাকায় পিষ্ট হয়ে সৈকত ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করে।
নিহত সৈকত সদর দক্ষিণ থানাধীন সুলতানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় বিদ্যুত উন্নয়ন বোর্ড স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
