রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব হতে যাচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগ সুবর্ণ জয়ন্তী উৎসব উৎযাপন করতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে শনিবার বিভাগীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। সুবর্ণ জয়ন্তী উৎসবে অংশ নেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী বছরের ফেব্র“য়ারি নাগাদ উৎসব শুরু হতে পারে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় সভাপতি ড. কাজী মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্য বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
১৯৫৬ সালের ১ নভেম্বর রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যাত্রা শুরু হয়।
