২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. আকরাম আলী মোল্লা নিহত হওয়ার ঘটনায় বিএমএর শোক

সন্ত্রাসী হামলায় ডা. আকরাম আলী মোল্লা নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি একই সঙ্গে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিএমএ মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিএমএ সদস্য এবং যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লাকে সন্ত্রাসীরা গত ১৩ আগস্ট বোমা হামলা করে নৃশংসভাবে হত্যা করে।

সংবাদ বিবৃতিতে বলা হয়,  দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন স্থিতিশীল, তখন একজন চিকিৎসক ও সরকারি কর্মকর্তার এমন নৃশংস হত্যার ঘটনা সারাদেশের চিকিৎসক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

বিবৃতিতে বিএমএ এর পক্ষ থেকে নিহতর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের পারলৌকিক শান্তি কামনা করা হয়।