২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

গাজীপুর সদর ও কালিয়াকৈরে শুক্রবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুজন নিহত ও অন্তত ১০ আহত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ১১ টার দিকে ঢাকা - টাঙ্গাইল মহাসড়কে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমীর তিন নম্বর গেটের সামনে যাত্রীবাহী মিনিবাস (ঢাকা মেট্রো জ - ১৪ - ০১০৫) এবং হলার সুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সালাম মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত এবং অপর ১০ জন আহত হয়। নিহত সালামের পিতা বুদ্ধু মিয়া। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

আহতদের মধ্যে অজ্ঞাত এক বৃদ্ধা (৫০) ও তার নাতীকে (৭) কালিয়াকৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নাটু মিয়াকে (২৫) টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা - টাঙ্গাইল মহসড়কের নাওজোড় কাশেম টেক্সটাইল মিলের সামনে রাস্তা পারাপারের সময় স্কুল ছাত্র হাসান (৯) একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় পশ্চিম চান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তৃতীয় শ্রেণীতে পড়তো। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন ৪/৫টি যানবাহন ভাঙচুর করে এবং প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে।