২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার সুন্দরবনে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

সাতক্ষীরায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন ও বন কর্মকর্তাসহ দুই জনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 03:21 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস বৃহস্পতিবার এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা ফরেস্ট স্টেশনের বনপ্রহরী মোহাম্মদ আলীকে এবং একই স্টেশনের কর্মকর্তা আব্দুল লতিফসহ বোটম্যান আনোয়ার হোসেন এবং আব্দুল খালেককে সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯২ সালের ২৪ শে মে শ্যামনগর উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন (২৬) ও নিজাম উদ্দিন (২৮) দুই ভাই সুন্দরবনে জ্বালানী কাঠ সংগ্রহের সময় বনপ্রহরী তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই আমজাদ হোসেন নিহত এবং নিজামউদ্দিন মারাত্মকভাবে আহত হন।

এঘটনায় নিহতের বড় ভাই চারজনকে বাদী করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।