২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়া - শাহবাজপুর রেল পুনরায় চালুর দাবিতে শনিবার রোডমার্চ

ট্রান্স এশিয়া রেলপথের প্রস্তাবিত রুট, বাংলাদেশ - আসাম সংযোগকারী কুলাউড়া -শাহবাজপুর রেলপথ পুনরায় চালুর দাবিতে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বানে ১৯ আগস্ট শনিবার সকাল ৯টায় সীমান্তবর্তী শাহবাজপুর রেলস্টেশন থেকে রোডমার্চ শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা। জনসভার মাধ্যমে শুরু হওয়া রোডমার্চ ৫০ কিলোমিটার দূরবর্তী কুলাউড়ায় পৌঁছানোর পর চৌমোহনা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে উল্লিখিত রেলপথ বন্ধ করে দেওয়ায় এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়ে। গত বছর যোগাযোগমন্ত্রী কুলাউড়া স্টেশনে এক সমাবেশে রেলপথটি পুনরায় চালুর আশ্বাস দিলেও আজতক তা বাস্তবায়িত হয়নি। এই দাবিতে সংগঠনটি এরই মধ্যে সভা, সমাবেশ, মানববন্ধন, মতবিনিময়, গণঅনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞপ্তিতে বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।