২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বোমাসহ চরমপন্থি শীর্ষ নেতা গ্রেপ্তার

নওগাঁ আত্রাই উপজেলার ডম দত্তবাড়িয়া গ্রামে বুধবার রাতে চারটি বোমাসহ কালামউদ্দিন ওরফে আবুল কালাম ( ৩০) নামে এক চরমপন্থি শীর্ষ নেতাকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০ টায় র‌্যাব ৫ এর রাজশাহীর আওতাভুক্ত আত্রাইয়ের একটি দল অভিযান চালিয়ে চারটি বোমাসহ আবুল কালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। বোমাগুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন বলে র‌্যাব জানিয়েছে।