২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন সীমান্ত থেকে আব্দুল্লাহ ওরফে গেদু (৪০) নামে এক বাংলাদেশী নাগরিককে অপহরণের তিনদিন পরও ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিডিআর সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল চকপাড়া গ্রামের আব্দুল্লাহ ওরফে গেদু রোববার বিকেলে জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের গজনী এলাকায় যায়। এসময় বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর পক্ষ থেকে অপহৃতকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হলেও বিএসএফ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কিছু জানানো হয়নি।