২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতিপ্রাপ্ত আরো চার অতিরিক্ত সচিবের পদায়ন

সদ্য পদোন্নতি প্রাপ্ত আরও চার অতিরিক্ত সচিবকে মঙ্গলবার বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এদের মধ্যে এএস মতিউর রহমানের বাংলাদেশ বেতারের আমদানি ও রপ্তানী বিভাগের প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের মহাপরিচালক পদে বদলীর আদেশ রদ করে তাকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে, ওএসডি অতিরিক্ত সচিব আবুল হাশেমকে বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এবিএম আব্দুল হক চৌধুরীকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে এবং ওএসডি অতিরিক্ত সচিব আব্দুস সাত্তারকে পিএসসি’র সচিব পদে পদায়ন করা হয়েছে।